তিতুদহ হাফেজিয়া মাদ্রাসার প্রয়াত শিক্ষকের পরিবারকে গাভীসহ নগদ অর্থ সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
তিতুদহ হাফেজিয়া মাদ্রাসার প্রয়াত শিক্ষকের পরিবারকে গাভীসহ নগদ অর্থ সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের প্রধান প্রয়াত মুহাতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের পরিবারকে গাভীসহ নগদ অর্থ প্রদান করল ‘মানুষের জন্য সংগঠন’। জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পারদখলপুর গ্রামের মৃত মহৎ আলীর ছেলে আব্দুল কুদ্দুস প্রায় দুই বছর ধরে তিতুদহ হাফেজিয়া মাদ্রাসার প্রধান মুহাতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গায়ে জ্বর অনুভব হলে ছুটি নিয়ে নিজ বাড়িতে চলে যান এবং চিকিৎসা গ্রহণ করেন। গত ১৩ জুলাই জ্বর নিয়ে আকস্মিকভাবে তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল কুদ্দুসের বৈবাহিক জীবনে স্ত্রী, চার ও দেড় বছরে দুটি পুত্রসন্তান রয়েছে। আব্দুল কুদ্দুসের মৃত্যুর পর মাদ্রাসা কমিটির এর আগে তার পরিবারকে আর্থিকভাবে সহয়তা প্রদান করে। পরিবারের প্রধান উপার্জনকারীর অকাল মৃত্যুতে ভেঙে পড়ে আব্দুল কুদ্দুসের সংসার ও পরিবার। এরই প্রেক্ষিতে গতকাল শুক্রবার বাদ জুম্মা ‘মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে আব্দুল কুদ্দুসের পাশে দাঁড়ালো তিতুদহ হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটিসহ সংগঠনটি। এসময় মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রীর কাছে নগদ ২০ হাজার টাকা, একটি গাভী ও অর্ধশতাধিক মুরগীসহ তা পালনের জন্য দুটি ঘর, এক মাসের মুরগী পালনের খাবার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তিতুদহ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হাজি মোজাম্মেল হক টুকু মাস্টার, বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মাহাবুর রহমান রিপন, ‘মানুষের জন্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, মানুষের জন্য সংগঠনের কোষাধ্যক্ষ শাহিন আক্তার, আব্দুল কুদ্দুসের পরিবারের সদস্য পায়রা বেগম, আবুল সালেহ, সেলিম মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)