আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী উজ্জলের মতবিনিময়

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী উজ্জলের মতবিনিময় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পোলতাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উজ্জল হোসেনের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মতবিনিময় সভায় উজ্জল হোসেন বলেন, ‘এই বাড়াদি ইউনিয়নের সকল গ্রামের মানুষ আপনারা জানেন, আমি কেমন মানুষ। আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করেই জীবন কাটিয়ে দিতে পারি। কিন্তু আমি অবহেলিত এই বাড়াদি ইউনিয়নটার উন্নয়নে কাজ করতে আপনাদের পাশে থাকতেই নির্বাচন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আর আপনারা যদি আমার পাশে থাকেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেন, তাহলে আমি বিশ্বাস করি আমি অবশ্যই বিজয়ী হবো। আল্লাহ যদি আমার কপালে লিখে থাকে আর আমি যদি নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হই, তাহলে এই বাড়াদি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের জন্য আমার বাড়ির দরজা রাত-দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। আপনারা যখন ডাকবেন, তখনই আমাকে পাবেন। যদি আপনাদের কথা না রাখতে পারি, তাহলে আমি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে চলে যাব। মতবিনিময় সসভায় হাজি মান্নাত আলী ম-লের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাড়াদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন আব্দুর রাজ্জাক ম-ল, জাদর আলী ম-ল, মাহাবুল হক মেম্বার, সামছুদ্দীন, আব্দুল ওয়াদুদ মাস্টার, খলিলুর রহমান মেম্বার, ভদু ম-ল, ইউসুফ ম-ল, ছানোয়ার মেম্বার, আজিজুল হক, বাবু মিয়া, হাজি ফজলুল হক, রফিকুল হক, মোসলেম ম-ল, আবু বক্কর শেখ, মোজাম্মেল হক, আব্দুল মাজেদ, ফজলুল হক মোল্লা, মাহাতাব উদ্দিন জোয়ার্দ্দার, তাইজাল ম-ল, গোলাম মোস্তফা, শুকুর আলী ম-ল, হায়েত আলী  প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)