চুয়াডাঙ্গায় দিলীপ কুমারের আয়োজনে মহানামযজ্ঞে উপচে পড়া ভিড়: আজ নগর কীর্তনের মধ্যদিয়ে শেষ হবে মহানামযজ্ঞ

আপলোড তারিখঃ 2021-10-22 ইং
চুয়াডাঙ্গায় দিলীপ কুমারের আয়োজনে মহানামযজ্ঞে উপচে পড়া ভিড়: আজ নগর কীর্তনের মধ্যদিয়ে শেষ হবে মহানামযজ্ঞ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: যজ্ঞস্থলে চলছে মহানাম সংকীর্তন। প্রতি আড়াই ঘণ্টা অর্থাৎ এক প্রহর পরপর দেশের বিভিন্ন প্রান্তের সাতটি সম্প্রদায় পালাক্রমে অখ- মহানামযজ্ঞের সংকীর্তন সুধা পরিবেশন করছে। বার্ষিক এ মহোৎসবকে ঘিরে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পান্না (রূপছায়া) সিনেমা হল প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে দেশি-বিদেশি গৃহস্থলি ও মনোহরি সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি নানান রকম মিষ্টির সঙ্গে পাওয়া যাচ্ছে তেলে ভাজা লোভনীয় সব খাবার। এরই মধ্যে কেউ সংকীতন শুনছেন, কেউ ঘুরছেন গোটা এলাকাটা। সব মিলিয়ে ভক্ত-অনুরাগী ও পূণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ১০ম বারের মতো আয়োজিত ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার মহানাম সংকীর্তনের তৃতীয় দিন ছিল। এদিন সকালের দিকে তেমন একটা জনসমাগম না থাকলেও ঢল নামে বিকেলের পর। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভিড় বেড়ে যায় কয়েকগুণ। বাস-ট্রাক, মাইক্রো-প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন নিয়ে পার্শ¦বর্তী বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন অনেকেই। মহানাম সংকীর্তনের পাশাপাশি উন্মুক্ত ভক্ত সেবা বা প্রসাদ (খাবার) বিতরণ কার্যক্রমেও বেশ ব্যস্ত দেখা যায় নোঙরখানার রাধুনী ও সেবকদের। একটানা চার দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শেষে আজ ২২ অক্টোবর শুক্রবার সূর্যোদ্বয়ের প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম, সকালে নগর কীর্তন, ১০টায় পদাবলী কীর্তন মধ্যাহ্ন ভোগ আরতি, প্রসাদ বিতরণ ও ভক্তসেবার মধ্য দিয়ে শেষ হবে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান। চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘসহ দেশের স্বনামধন্য ৬টি সম্প্রদায় এই যজ্ঞে পালাক্রমে মহানাম সুধা পরিবেশন করছে। মহানামযজ্ঞানুষ্ঠানের আয়োজক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, অন্যবারের মতো এবারো যাতে সকল ভক্তবৃন্দ সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে, সেজন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে বিশেষভাবে সচেতন করে দেওয়া হয়েছে। তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য সকল স্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব আমাদের সবার। শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানে বাবু দিলীপ কুমার আগরওয়ালার দাদা স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও দাদী স্বর্গীয় পান্না আগরওয়ালার জন্য প্রার্থনা করা হয়ে থাকে। এই মহানামযজ্ঞানুষ্ঠানে দিলীপ কুমার আগরওয়ালা’র বাবা ওম প্রকাশ আগরওয়ালা, ছোট ভাই পিণ্টু আগরওয়ালাসহ আগরওয়ালা পরিবারের সকল সদস্যরা উপস্থিত আছেন। এছাড়া এই মহানামযজ্ঞানুষ্ঠানটি সার্বিক পরিচালনায় রয়েছেন পিণ্টু কুমার আগরওয়ালা ও পবিত্র কুমার আগরওয়ালা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)