জীবননগর সীমান্ত ইউপি নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই সম্পন্ন

আপলোড তারিখঃ 2021-10-22 ইং
জীবননগর সীমান্ত ইউপি নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই সম্পন্ন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: আসন্ন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীবননগর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসানের কার্যালয়ে প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ৯টি ওয়ার্ডে ৩৮ জন সাধারণ ওয়ার্ড মেম্বার প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সকলের কাগজপত্র ঠিক থাকায় সকল প্রাথীদের বৈধতা ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)