জীবননগরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

আপলোড তারিখঃ 2021-10-22 ইং
জীবননগরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: আসন্ন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী (হাতপাখা) মাওলানা কে এম সাইফুল্লার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের হরিপুর গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মাওলানা কে এম সাইফুল্লাহ অভিযোগ করে বলেন, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাড়ির সামনে বেশ কিছু ব্যক্তি ডাকাডাকি করতে থাকেন। তিনি বাড়ি থেকে বের না হওয়ায় তাঁর বাড়ির টিনের দরজা ভাঙচুর করে এবং নির্বাচন থেকে বসে পড়ার জন্য হুমকি-ধামকি প্রদান করতে থাকে। এমনকি তাকে হত্যা করা হবে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে সীমান্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রাথী মো. ইসাবুল ইসলাম মিল্টন মোল্লা বলেন, ‘গত বুধবার রাতে হাতপাখা প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে কি না, আমি জানি না। আর তার বাড়িতে হামলা করবে কেন। তিনি যে অভিযোগ করেছে, এটা সঠিক না।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, সীমান্ত ইউপি নির্বাচনে হরিপুর গ্রামের হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রাথীর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছে বাড়িতে কোনো হামলা বা ভাঙচুর হয়নি। ওই প্রার্থীর বাড়ির সামনে টিনের দরজটা কে বা কারা ফেলে দিয়েছে। তা ছাড়া এমন কোনো অভিযোগ তিনি এখন পর্যন্ত করেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)