ঝিনাইদহে ১১টি চোরাই ইজিবাইকসহ র‌্যাবের হাতে আটক ৩

আপলোড তারিখঃ 2021-10-22 ইং
ঝিনাইদহে ১১টি চোরাই ইজিবাইকসহ র‌্যাবের হাতে আটক ৩ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ র‌্যাব মাগুরায় এক অভিযান চালিয়ে ১১টি চোরাই ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে। গত বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা শহরের ভায়না টিবি ক্লিনিক এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার সরসোনা গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহীনুর সরদার, ভায়না টিবি ক্লিনিক এলাকার তিন্নি ওরফে টুনি ও ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হান্নান বিশ্বাসের ছেলে ইমরান হোসেন। এসময় আরও ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে ১১টি ইজিবাইক ছাড়াও ৫৫টি ব্যাটারি উদ্ধার হয়েছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা এই ইজিবাইক চুরি সঙ্গে জড়িত। তারা বিভিন্ন জায়গা থেকে চোরাই ইজিবাইক ও মালামাল কেনাবেচা করে আসছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান এ তথ্য জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)