প্রায় ২ লাখ টাকা ভূমি উন্নয়ন কর দিলেন কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2021-10-22 ইং
প্রায় ২ লাখ টাকা ভূমি উন্নয়ন কর দিলেন কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ভূমি উন্নয়ন কর দিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর ভূমি অফিসে এসে চলতি সনসহ কয়েক বছরের ভূমি কর প্রায় ২ লাখ টাকা পরিশোধ করেন। বর্তমানে ঘরে বসে অনলাইনে ভূমি কর পরিশোধ করা যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। চুয়াডাঙ্গা পৌর ভূমি অফিসের কর্মকর্তা আতিকুল হক সণ্টু নিয়মিত ভূমি কর পরিশোধ করার আহ্বান জানিয়ে বলেন, সরকার ভূমি ব্যবস্থ্যপনা অনেক সহজ করে দিয়েছেন। নামজারি থেকে অনলাইনে করা যাচ্ছে। পরে দিলীপ কুমার আগরওয়ালার হাতে কর পরিশোধের রশিদ তুলে দেন আতিকুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)