গাংনীর সাহারবাটিতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

আপলোড তারিখঃ 2021-10-18 ইং
গাংনীর সাহারবাটিতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বাঙ্গালপাড়ায় মৃত ছানোয়ার হোসেন ওরফে সাইনুদ্দিনের ছেলে লাল্টু মিয়ার বিরুদ্ধে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সাহারবাটি বাঙ্গালপাড়া গ্রামের মৃত ছানোয়ার হোসেনে ছেলে লাল্টু মিয়া (৩৫) তাঁর স্ত্রীর অনুপস্থিতিতে প্রতিবেশী এক শিশু কণ্যাকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডাকে। পরে তাকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করে এবং কান্নাকাটি করলে লম্পট লাল্টু তাকে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় লাল্টুকে আটকের চেষ্টা করলে লাল্টু পালিয়ে যান। লাল্টু এর আগেও বেশ কয়েকটি শিশুকে বলাৎকারের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। লাল্টু প্রভাবশালী হওয়ায় এমন ঘটনা ঘটানোর জন্য দেন-দরবারের মাধ্যমে ছাড়া পেয়ে যায়। পূর্বের ঘটনায় শাস্তি না হওয়ায় তাঁর লাম্পট্য বেড়েই চলেছে। এ ঘটনায় লাল্টুর উপযুক্ত ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন স্থানীয়রা। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, বিষয়টি জানার সাথে সাথে পুলিশ পাঠনো হয়েছে। এবং শিশুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)