চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2021-10-18 ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চুযাডাঙ্গা সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে গত শনিবার বাদ মাগরিব চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যলয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুযাডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, কুদ্দুস মহলদার, আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. হাফিজুর রহমান মুক্ত, শামসুল হক ঝণ্টু, জেলা যুবদলের গ্রামবিষযক সম্পাদক ইকরামুল হক ইকরা, আব্দুর রশিদ, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা স্বেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাহ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পাদক শাইমুমজ্জামান মিশা, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী প্রমুখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক ইমন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)