ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন কৃষক লীগের ওয়ার্ড কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন কৃষক লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে হারদী কৃষি ক্লাব মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তারিক হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সাহাবুল হক, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক সামছাদ রানু ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি কওছার আলী।
পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আমান আলী, আজিজুল হক, রজব আলী, আসকার মিয়া, জসিম উদ্দিন, নাজমুল ইসলাম, আসাদুল, সলক, সাইফুল ইসলাম, মণ্টু মিয়া, মান্নান মিয়া, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, আনিসুজ্জামান, হালিম, ফিরোজ হোসেন, বাবলু মিয়া, প্রান্ত, টগর, ওসমান, সোহান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ১ নম্বর ওয়ার্ডে মো. সহিদ মালিথাকে সভাপতি ও মো. মানিক মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে কৃষক লীগ নেতা হারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাহাবুল হকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
