মন্দিরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-10-17 ইং
মন্দিরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: কুমিল্লা, হাতিয়া, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা-ভাঙচুর ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রবিউল আলম খোকন, বাসদের সমন্বয়ক অ্যাড, আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের ওর্য়াকাস পার্টির সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক স্বপন কুমার বাগচী, বাংলাদেশ নারী মুক্তি পরিষদের আহবায়ক স্বপ্না সুলতানা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে মন্দির ভাঙচুর করে যারা ধর্মের নামে বিশৃঙ্খলা করছে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। সেই সাথে এর উস্কানীদাতা ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় ৭২’র সংবিধানের ফিরে যাওয়া আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)