আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশত আহত

আপলোড তারিখঃ 2021-10-17 ইং
আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশত আহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারুইহুদা গ্রামে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত ও ৩০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে হাসেম আলী, নাস্তম শেখ, রুস্তম শেখ, মিজানুর রহমান, হাবিব, মুক্তার শেখ, নবাব শেখ, মুসা শেখ, বাদশা শেখ, আজিজুল শেখ, আমজাদ শেখ, লিটন, জসিম শেখ, হাসমত শেখ, ছলেমান ও নেছার উদ্দীনের বাড়িসহ ৩০ বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় আলিম বিশ^াস, বিপুল, রাজ্জাক বিশ^াস, সজীব, আজিম, হামিদুল, ছবেদা খাতুন, রয়েল মোল্যা, নাসির বিশ^াস, দবির উদ্দিন, ফকির আলী, সরিফুল ইসলাম, রিজিয়া খাতুন, খলিল বিশ^াস, লাল্টু, আমেনা বেগমসহ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বগুড়া ইউনিয়নের বারুইহুদা গ্রামে স্থানীয় আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এবং যুবলীগ নেতা শফিকুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমি নিজে ওই এলাকা পরিদর্শন করে এসেছি। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)