ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের নির্বাচনের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সজিবর রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তার মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পায় ঘণ্টাখানেক পর অর্থের বিনিময়ে মনোনয়নপত্র ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলা চত্বরে কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে তিনি মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কার্যালয়ে দাখিল করেন। দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক জানান, সজিবুর রহমান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কোনো অভিযোগ করেননি। নির্বাচন কার্যালয়ের ভেতর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি
