ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুর গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আনোয়ার পাশা জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে নিজ এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে গাংনীতে গিয়ে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের কাছে সিভি জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাকির হোসেন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেনসহ ষোলটাকা ইউনিয়নের আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
