প্রধানমন্ত্রীর কাছে নৌকা চাইলেন রাইপুর ইউপি চেয়ারম্যান

আপলোড তারিখঃ 2021-10-17 ইং
প্রধানমন্ত্রীর কাছে নৌকা চাইলেন রাইপুর ইউপি চেয়ারম্যান ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে আরো একবার মনোনয়ন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন গোলাম সাকলায়েন ছেপু। গতকাল শনিবার মোটরসাইকেল শোডাউন শেষে এক পথসভায় তিনি বিভিন্ন কারণ তুলে ধরেন। তিনি বলেন, গত নির্বাচনে নৌকা প্রতীক  নিয়ে বিজয়ী হয়েছি বিএনপি প্রার্থির বিরুদ্ধে। কারণ আমি ও আমার পরিবার আওয়ামী লীগ করতে গিয়ে নির্যাতিত। তাই আমাকে মনোনয়ন দেওয়ায় জনগণ আমাকে নির্বাচিত করেছে। অনেক অসম্পন্ন কাজ রয়েছে বিধায় এবার মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারলে মানুষের চাওয়া-পাওয়া পুরোপুরি পূরণ করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ জানিয়ে আরও বলেন, আরেকবার রাইপুর ইউনিয়নবাসীর সেবক হিসেবে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রীর নিকট আমার আকুতি আমাকে জনগণের আরেকবার সেবা করার সুযোগ দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)