দামুড়হুদা ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী হযরত আলি

আপলোড তারিখঃ 2021-10-17 ইং
দামুড়হুদা ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী হযরত আলি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা সদর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হযরত আলী নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাচন অফিসার ইসহাকের নিকট  মনোনয়নপত্র জমা দেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবুসহ নেতা-কর্মীর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হাজী মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম ভুট্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু। এছাড়া সকল ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আ.লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)