আন্দুলবাড়ীয়ায় মোটরশ্রমিক ইউনিয়ন নেতা- কর্মীদের সঙ্গে জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2021-10-17 ইং
আন্দুলবাড়ীয়ায় মোটরশ্রমিক ইউনিয়ন নেতা- কর্মীদের সঙ্গে জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: আন্দুলবাড়ীয়ায় আসন্ন বাস, ট্রাক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে জেলা বাস, ট্রাক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলার মোটরশ্রমিক ইউনিয়নের আন্দুরবাড়ীয় শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মোটরশ্রমিক ইউনিয়ের সভাপতি সজীব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী রিপন মন্ডল। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া শাখার সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আদর আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বাস, ট্রাক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির টিপু, কোষাধ্যক্ষ সাহাজুল ইসলাম মণ্টু, কার্যনির্বাহী সদস্য মুসা করিম ঠাণ্ডু, কালু শেখ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সদস্য হারুন অর রশিদ হারান, মিঠুন, পলাশ খন্দকার, কাজী রাসেল, আক্তারুল ইসলাম ইকবাল, সেলিম মোল্লা, কবির হোসেনসহ শ্রমিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)