প্রার্থিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম

আপলোড তারিখঃ 2021-10-16 ইং
প্রার্থিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আওয়ামী লীগের দলীয় প্রতীকের (নৌকা) প্রার্থিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম। গতকাল শনিবার দুপুর ১২টায় হারদী এমএস জোহা কলেজের সামনে থেকে কয়েকশ নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ইউনিয়ন আ.লীগের কার্যালয়ে উপস্থিত হন। এসময় দলীয় নির্দেশনা মোতাবেক তিনি হারদী ইউনিয়ন আ.লীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টু ও সাধারণ সম্পাদক আইনাল হকের নিকট তিনি আবেদনপত্র জমা দেন। নূরুল ইসলাম পর পর দুবার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি। এছাড়াও তিনি হারদী এমএস জোহা ডিগ্রী কলেজসহ নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্সের অন্যতম প্রতিষ্ঠাতা। আবেদনপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন শেখ আব্দুস সাত্তার সফু মেম্বর, ওমর খৈয়াম, আকছেদ মাস্টার, সোনা মালিথা, আনসার মালিথা, হাজী আব্দুল আজিজ, আব্দুর রশিদ মনা, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আখেরুজ্জামান খান, শহর আলী, আব্দুস সালাম, সজল, শাহারুল, জেকের আলী, ইকলাচ, ইউপি সদস্য খাইরুল আলম, হরজ, আজিজুর রহমান হীরক মেম্বর, মুনতাজ আলী, ফরিদ উদ্দিন, শাহনুর রহমান টিপু, মুনজিল, মুনসুর আলী চেঙ্গিস, সাবেক মেম্বর জিল্লুর রহমান, নিজাম, মুস্তাক, সেরেকুল, সাহারুল, শরিফুল, মারফত, মহিদুল, বিল্লাল, আমিরুল, সেলিম, সাহাবুদ্দিন, হাফিজ মাস্টার, সুজন, মহিবুুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)