মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের নির্বাচনী সভা

আপলোড তারিখঃ 2021-10-16 ইং
মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের নির্বাচনী সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: দ্বিতীয় ধাপে আসন্ন মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। দারিয়াপরি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজান আলীর সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তাকিম হক খোকন কমান্ডার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। বর্তমানে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির সহযোগিতায় আমি সবসময় চেষ্টা করেছি জনগণের অধিকার আদায়ে এবং সহযোগিতা করেছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে ভালোবেসে অত্র দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনোনীত করে আমাকে নৌকার প্রতীক প্রদান করেছেন। সেদিন থেকেই মনে প্রতিজ্ঞা করেছি যে নিজের জীবন জনগণের স্বার্থে উৎসর্গ করে দেব। তাই আপনারা জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকাকে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুলল হাসান চাঁদু, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদ হাসান রাজিব, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মতিউর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ ওয়ালিউল্লাহ সোহাগ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজান সিরাজ দোলন, শিক্ষক সাদেক আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)