ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় শহীদ আলাউল ইসলাম অ্যাসোসিয়েশন হলে স্বাস্থ্যবিধি মেনে ১৪৩০তম এ সাহিত্য আসর বসে। আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ সূচনা বক্তব্য দেন। নজির আহমেদের সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন আবু নাসিফ খলিল, হারুন-অর রশিদ, আশিকুজ্জামান আসাদ, আনছার আলী, গোলাম কবীর মুকুল, অমিতাভ মীর, হোসেন মোহাম্মদ ফারুক, সুমন ইকবাল, কবি নজমুল হেলাল ও এ্যালবার্ড বিশ্বাস।
চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, নজির আহমেদ ও এ্যাড. বজলুর রহমান। পঠিত লেখার উপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, গোলাম কবীর মুকুল, অমিতাভ মীর ও এ্যাড বজলুর রহমান। এছাড়াও এ আসরে উপস্থিত ছিলেন ডা. হেদায়েত উল্লাহ ও আসাদুজ্জামান।
