ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় দৈনিক সময়ের সমীকরণ এর প্রধান কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক ও কোর্ট মোড় দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির আহ্বায়ক নাজমুল হক স্বপন।
এ সভায় সিদ্ধান্ত হয় আগামী ২১ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম উদ্দীন খান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করবেন। এছাড়াও, এ সভায় চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির ১২১ জন সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন কোর্ট মোড় দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির যুগ্ম আহ্বায়ক সোহেল আকরাম, সদস্য আনোয়ার হোসেন, খোকন জোয়ার্দ্দার ও মাহমুদুল হাসান শান্ত।
