জীবননগর বাজার ব্যবসায়ী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-16 ইং
জীবননগর বাজার ব্যবসায়ী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর বাজার ব্যবসায়ী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় জীবননগর স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মধুমতি ও পদ্মার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে মধুমতি একাদশ ৩-২ গোলে পদ্মা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জীবননগর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সহিদুল ইসলাম সহিদের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। খেলাটি পরিচালনা করেন আব্দুস সবুর, সহযোগী হিসেবে ছিলেন রবিউল ইসলাম রবি ও আব্দুর রকিব কিরণ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন শাহাজান সিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ব্যবসায়ী লিটন, নাসির মল্লিক, জসিম উদ্দীন, তুহিন, রেজাউল করিম, আব্দুল মান্নান, ডাবলু ও ইমরান। মধুমতি টিমের হয়ে প্রথমার্ধে ১-০ গোল করে টিমকে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে পদ্মা মরিয়া হয়ে ওঠে গোল শোধ করার জন্য। খেলার ২০ মিনিটের মাথায় খাইরুল বাসার দলের পক্ষে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। এরপর কোনো পক্ষই গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মধুমতি ৩-২ গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খোলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান কামরুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)