চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে থেকে সাইকেল চোর আটক

আপলোড তারিখঃ 2021-10-15 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে থেকে সাইকেল চোর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে থেকে তালা ভেঙে সাইকেল চুরির সময় এক চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় সাইকেল মালিক বাদী হয়ে আটককৃত চোরের নামে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটক চোর পিনু (৪০) পৌর শহরের নূরনগর কলোনি পাড়ার মৃত একছেদ আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে নির্মাণাধীন লাভলী টাওয়ারের নিচে সাইকেল রেখে কাজ করছিলেন কয়েকজন মিস্ত্রি। এসময় চোর পিনু একটি সাইকেলের তালা ভেঙে সাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে মিস্ত্রিরা তাকে আটক করেন। পরে স্থানীয়রা চোর পিনুকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে চোর পিনুকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় সাইকেল মালিক বাদী হয়ে আটক চোরের নামে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)