ঝিনাইদহে ৪ লাখ ৪৯ হাজার শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে

আপলোড তারিখঃ 2021-10-15 ইং
ঝিনাইদহে ৪ লাখ ৪৯ হাজার শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাসলিমা খাতুন ও প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম কবির, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যরা।এসময় জানানো হয়, আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এ সপ্তাহে জেলার ১৮’শ ৪টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৪৮ হাজার ৯৭১ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। অপর দিকে, একই স্থানে ২৩ থেকে ২৯ অক্টোবর ক্ষুদে ডাক্তারর কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা কীভাবে অন্য শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে তা নিয়ে উপজেলা থেকে আগত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)