ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. অহিদুল আলম মানি খন্দকারের উদ্যোগে বারে যোগদানকৃত নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছায় এ বরণ করা হয়।
সদ্য যোগদানকৃত নবীন আইনজীবীরা হলেন- রেজাউল হক, আবু স্ইাদ বিন-এ-কাদের, আশরাফুল হক জোয়ার্দ্দার উজ্জ্বল, হাফিজুর রহমান সুজন, রাতুল হাসান, মোস্তাফিজুর রহমান মিথুন, তানভির শাওন, সেজান আহমেদ বাঁধন, মরিয়ম নেছা, রাগিব আহসান, সাইফুল ইসলাম, আশিকুর রহমান, শামীম হাসান, তুহিন আহমেদ, বেলাল হোসাইন, শামীমুর রহমান, সামিরা তাবাসুম, তামান্না শারমীন, রাজেুদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো. আক্তারুজ্জামান, ইকবাল মাহমুদ, মো. উবাইদুল্লাহ সিহাব, খালিদ হোসেন, রেবেকা সুলতানা, শরিফুল ইসলাম, সাকিবুর রহমান ও তাজমত আলম।
নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে মানবতার ফাউন্ডেশনের চুয়াডাঙ্গাসদর উপজেলা শাখার সভাপতি অ্যাড. মোসলেম উদ্দিন-২ এবং মানবতা ফাউন্ডেশনের অপারেশন অফিসার অ্যাড. জিল্লুর রহমান জালাল উপস্থিত ছিলেন।
এসময় নবীন আইনজীবীদের উদ্দেশ্যে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. অহিদুল আলম মানি খন্দকার বলেন, আইনপেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সততা ও বিচারপ্রার্থী মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। তিনি আরও বলেন, ভালো আইনজীবী হতে হলে নিয়মিত আইনের বই পড়াশুনা চালিয়ে যেতে হবে। আইন পেশার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মকাণ্ডে বেশি বেশি সম্পৃক্ত হতে হবে।
