কোনো অনিয়ম ছাড় দেওয়া হবে না

আপলোড তারিখঃ 2021-10-15 ইং
কোনো অনিয়ম ছাড় দেওয়া হবে না ছবির ক্যাপশন:
কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমপি আনার প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেছেন, অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত খাদ্য পণ্য বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। নিজের দলের লোকও অপরাধে জড়িত হলে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি সম্প্রতি টিসিবির এক ডিলারের সংঘঠিত অপরাধটির বিষয়টি আইনের মাধ্যমে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আগত রোগীদের সেবাদানে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ-প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন। সভার শুরুতে ইউএনও সাদিয়া জেরিন এ উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে গত সভার কার্যবিবরণী পড়ে শোনান। এরপর উপস্থিত সদস্যদের মধ্যে এসিল্যান্ড ভূপালী সরকার, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু ও সাংবাদিকগণ কালীগঞ্জে টিসিবির এক ডিলারের পণ্য বিক্রয়ে অনিয়মের বিয়য়টি তুলে ধরেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মহিলা রোগীদের হয়রানির করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। এসব বিষয়ে আলোচনান্তে এমপি আনার সকল অভিযোগের যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন। এছাড়াও তিনি আসন্ন দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ গরু চুরি ঠেকাতে পুলিশ-প্রশাসন ও সকল জনপ্রতিনিধিদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। সভাতে আরও বক্তব্য দেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, সাংবাদিক ৭১ টিভির মিশন আলী, ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক প্রমুখ। এছাড়াও সভায় সকল ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)