জীবননগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

আপলোড তারিখঃ 2021-10-15 ইং
জীবননগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:
কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননা জীবননগর অফিস: কুমিল্লার নানুয়ার দিঘীরপাড় পূজা মণ্ডপে মূর্তির পায়ের নিচে পবিত্র আল-কোরআন রেখে অবমাননার ঘটনা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চক্রান্তের তীব্র প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জীবননগর ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জীবননগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাইগার চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার ঘটনা ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এ দেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সর্বোচ্চ নিরাপত্তা ও সুযোগ-সুবিধা ভোগ করেও বারবার ইসলাম, নবী (সা:)-কে নিয়ে কটুক্তি ও বিষোদগার করে যাচ্ছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আজ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করেছে। জীবননগর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জীবননগর উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শাহাজামাল, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আব্দুল ওদুদ, মাওলানা সাজেদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। জীবননগর উপজেলা উলামা পরিষদ এ ব্যাপারে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের শক্ত পদক্ষেপ ও দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)