ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর:
স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেছেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আওয়ামী লীগের মনোনী নৌকা প্রতীকের প্রার্থী নৌকার মাঝি কুতুবউদ্দীন মল্লিক। গতকাল বুধবার বিকেল পাঁচটায় মুজিবনগর উপজেলার শেষ প্রান্ত মোনাখালী থেকে তাঁকে রিসিভ করতে বাগোয়ান ইউনিয়নের আওয়ামী লীগ ভক্ত শ শ মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে মুজিবনগর কমপ্লেক্সে স্মৃতিসৌধে নিয়ে আসে। পরে তিনি মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান (ভা.) আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ইতা, ক্রীড়া সম্পাদক জাহিদ, সাবেক ওয়ার্ড সভাপতি আহসান আলী, মোনাখালী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হাসান বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো. কুতুবউদ্দীনকে মনোনীত প্রার্থী করা হয়। স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের আগে নেতা-কর্মীরা মোনাখালী ফুটবল খেলার মাঠ থেকে ঢাকা থেকে আগত উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও কুতুব উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানায়।
