অবৈধভাবে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৮ জন আটক

আপলোড তারিখঃ 2021-10-14 ইং
অবৈধভাবে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৮ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর ও লেবুতলা গ্রাম থেকে নারী-পুরুষসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য জড় হলে বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে। গতকাল বুধবার মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে নড়াইল জেলার কালিয়া উপজেলার কুলসুর গ্রামের বিকাশ পালের ছেলে লিটন পাল (২৮), মাগুরা জেলার শালিখা থানার ছান্দরা গ্রামের সমর পালের স্ত্রী লতিকা পাল (২৯), ছেলে শয়ন পাল (১০), পিরোজপুর জেলার কাউখালী থানার গোপালপুর গ্রামের সুমন মণ্ডলের স্ত্রী নুপুর রায় (২৫), লেবুতলা গ্রামের ঈদগাহ মাঠ এলাকা থেকে পাবনা জেলার সুজানগর থানার হাটখালী গ্রামের কৃষ্ণা দেবনাথের স্ত্রী মোছা. রিপা খাতুন (৩০), মেয়ে যুথী খাতুন (১৬), আয়শা খাতুন (১১) এবং রাবিয়াকে (০৭) আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)