মুজিবনগরে অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ করে দিচ্ছে পুলিশ

আপলোড তারিখঃ 2021-10-13 ইং
মুজিবনগরে অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ করে দিচ্ছে পুলিশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের হাজিরন (৬৫) নামের এক বৃদ্ধার ঘর নির্মাণ করে দিচ্ছে জেলা পুলিশ। হাজিরন সোনাপুর গ্রামের মৃত হেমেসা ফকিরের স্ত্রী। ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সারা দেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়ার প্রকল্প গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলম সোনাপুর গ্রামের মৃত হেমেসা ফকিরের স্ত্রী মোছা. হাজিরনের ঘর নির্মাণ করে দিচ্ছেন। গতকাল মঙ্গলবার সকালে এই ঘরের ভিত্তি স্থাপন করা হয়। পুলিশ সুপার মো. রাফিউল আলম উপস্থিত থেকে ঘর নির্মাণের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)