দামুড়হুদার নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2021-10-13 ইং
দামুড়হুদার নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জয়রামপুর: দামুড়হুদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সাথে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখার সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি আরিফুল ইসলাম মিলনের সভাপতিত্বে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। শুভেচ্ছা শেষে মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. শাহিন, সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম চঞ্চল, সহসভাপতি আলমগীর, যুগ্ম সম্পাদক মো. রায়হান উদ্দীন রানা, যুগ্ম সম্পাদক মো. শাওন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সহ-প্রচার সম্পাদক আনারুল ইসলাম, দপ্তর ও অর্থবিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, আইনবিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা মিণ্টু, ইতিহাসবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দুর্যোগ মহামারিবিষয়ক সম্পাদক নাহিদ হাসান ও ধর্মবিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দীন। মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)