আলমডাঙ্গায় মন্দির কমিটির সঙ্গে পৌর মেয়র গনুর মতবিনিময়

আপলোড তারিখঃ 2021-10-13 ইং
আলমডাঙ্গায় মন্দির কমিটির সঙ্গে পৌর মেয়র গনুর মতবিনিময় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার মেয়র হাসান কাদির গনুর সঙ্গে মন্দির কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভায় মেয়রের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা মন্দির কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, ২ নম্বর প্যানেল মেয়র জহুরুল হক স্বপন, কাউন্সিলর ডালিম হোসেন, কাউন্সিলর আলাল উদ্দিন, কাউন্সিলর আব্দুল গাফ্ফার, কাউন্সিল বাবু মিয়া, কাউন্সিলর হাসান, কাউন্সিলর বাপ্পি, আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীদ্র নাথ দত্ত ও পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালু। বাবু সুশিল কুমার ভৌতিকা, পলাশ আচার্য, বিশ্বজিৎ শাধু খাঁসহ সভায় পৌর এলাকার ১৫টি পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। পৌর মেয়র ১৫টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকের হাতে প্রতি পূজা মণ্ডপের জন্য ৮ হাজার করে মোট ১ লাখ ২০ হাজার টাকা নগদ প্রদান করেন। এবছর আলমডাঙ্গা পৌর এলাকাসহ উপজেলায় ৩৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)