শিশু অধিকার রক্ষায় সকলকেই কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2021-10-11 ইং
শিশু অধিকার রক্ষায় সকলকেই কাজ করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আলোচনায় ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, শিশুদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা কাজ করছি। ছেলে-মেয়ের বৈষম্য আগের মতো নেই। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশুর অধিকারগুলো বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর বিকাশ নিশ্চিত করা এবং শিশুর প্রতি সহিংস আচরণ ও নির্যাতন বন্ধের ক্ষেত্রে পরিবার ও সমাজের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কোনো শিশু যেন নির্যাতনের শিকার না হয়, সেদিকে সকলের নজর রাখা প্রয়োজন। সন্তান কোথায় যায়, কী করে, কার সাথে মেলামেশা করে, তা অভিভাবকদের নজরে রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসীর পরিচালনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম প্রমুখ। পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)