জীবননগর অফিস:
জীবননগর উপজেলার মিনাজপুর কমিউনিটি ক্লিনিকের জমি উদ্ধারে কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ক্লিনিকের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মিনাজপুর কমিউনিটি ক্লিনিকের জমি দীর্ঘদিন যাবৎ বাঁকা ইউপি মেম্বার রহিমা বেগম জোরপূর্বক বেদখল করে রেখেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে ক্লিনিকের জমি ছেড়ে দেওয়ার কথা বললেও তিনি তাতে কর্ণপাত না করে ক্ষমতার জোরে দীর্ঘ তিন বছর দখল করে রাখেন। ফলে ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন আলমগীর প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, জীবননগর থানার এসআই আমির হোসেন, এসআই হেলেনা আক্তারও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুলইসলাম জাহিদ বাবু।
এসময় উপস্থিত ছিলেন মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক আব্দুল করিম, বাঁকা ইউপি সদস্য মহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, কামাল হোসেন, ডা. শফি, শফিকুল ইসলাম, মাজেদুল ইসলাম লিটন, চাদ আলী প্রমুখ।
সভায় বক্তারা দ্রুত ক্লিনিকের বেদখলকৃত জমি উদ্ধারে সার্ভেয়ারের মাধ্যমে জমি মাপ-জোক করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আগত রোগী সাধারণের জন্য একটি শেড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ক্লিনিকের নামে জমি ক্রয় করায় হয় ৮.২৫ একর। এর মধ্যে সাবেক মেম্বার রহিমা খাতুন ক্লিনিকের সীমানা প্রাচীর না থাকার সুযোগে ৩ শতক দখল করে নেয়।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, প্রভাবশালী কতিপয় ব্যক্তির ইন্ধনে সাবেক মেম্বার উক্ত জমি দখল করার সুযোগ পেয়েছে।
