বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে পাঠালো আনসার সদস্য

আপলোড তারিখঃ 2021-10-10 ইং
বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে পাঠালো আনসার সদস্য ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামের নাসির মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে এক আনসার সদস্য। গতকাল শনিবার সকালে আনসার সদস্য রবিউল ইসলাম ও তার সহযোগীরা তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের স্বজন রাজু আহমেদ জানান, বালাপাড়া গ্রামের নাসির মোল্লা ২.৮০ শতক জমি আলাউদ্দিনের নিকট থেকে গত এক বছর আগে ক্রয় করে। ক্রয়ের পর থেকে ওই গ্রামের আনসার সদস্য রবিউল ইসলাম নিজের জমি বলে দাবি করে আসছে। পরবর্তীতে এ নিয়ে দীর্ঘদিন ধরে নাসির মোল্লা ও রবিউলের মধ্যে বিরোধ চলেছিলো। জমিতে মামলা চলমান অবস্থায় রবিউলের লোকজন গত ৭ অক্টোবর ওই জমির কিছু গাছপালা কেটে ফেললে তা নিয়ে বাকবিতান্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে গতকাল শনিবার রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে বসে মিমাংসার কথা ছিলো। কিন্তু সকালে নাসির মোল্লা বাড়ির সামনের দোকানে দাঁড়িয়ে ছিলো। এমতাবস্থায় আনসার সদস্য রবিউল ইসলাম তার লোকজন নিয়ে তাকে মারপিট করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আনসার সদস্য রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি অস্বীকার করে বলেন, মারপিটের এ ঘটনার সাথে আমি জড়িত নই। গ্রাম্য সামাজিক কোন্দলের কারণে আমাকে জড়ানো হচ্ছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)