আলমডাঙ্গার হারদীতে ইউনিয়ন আ.লীগ ও সেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2021-10-10 ইং
আলমডাঙ্গার হারদীতে ইউনিয়ন আ.লীগ ও সেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদীতে ইউনিয়ন আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। গতকাল শনিবার বিকেল চারটায় হারদী ইউনিয়নের ওসমানপুর বাজারে ওই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হারদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব ট্যাক্টর। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম রিফাত। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসাইন, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুজ্জামান ঝণ্টু, সহ সভাপতি আব্দুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ মেম্বার, আসাবুল হক, হারদী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বকুল, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিদ্যুৎ, ভোলা, তোতা, টিপু, হাকিম, সেরেকুল, আরিফুল, যুবলীগ নেতা সাহাঙ্গীর, সাকিল, সেচ্ছাসেবক লীগ নেতা টিটোন, কালু, আব্দুল্লাহ, সাইফুল, ইনামুল, জান্নাত, জহুরুল, কামাল, নাজমুল, মেহেজুল, সালাম, রোমিও প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)