জীবননগরে দুই শতাধিক তালগাছের বীজ রোপণ করলেন বিচারপতি কে এম হাফিজুল আলম

আপলোড তারিখঃ 2021-10-08 ইং
জীবননগরে দুই শতাধিক তালগাছের বীজ রোপণ করলেন বিচারপতি কে এম হাফিজুল আলম ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ রক্ষায় জীবননগরে দুই শতাধিক তালের বীজ রোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন জীবননগর বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সীমান্ত ইউনিয়নের প্রস্তাবিত দৌলৎগঞ্জ মাঝদিয়া স্থলবন্দরের রাস্তার দুই পাশে এসব তালের বীজ রোপণ করা হয়। জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালের বীজ রোপণ কমসূচির উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, জীবননগর থানার ওসি (তদন্ত) মারুফ হাসান, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, সাংবাদিক জহিরুল ইসলাম, মাজেদুল মিল্টন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির বিশ্বাস, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সদস্য মাসুম, তুহিন, জোসনা খাতুন, নিশাত মনি, সাদিয়া, তুনা, তীথ, ঐর্শ্বয্য সাহা, সুজন, নিলয়, শাকিব হাসান, রুবায়েত, সোহাগ, সজিব, সজল প্রমুখ। বিচারপতি কে এম হাফিজুল আলম জানান, ‘ছোট থেকেই গাছ লাগানোর নেশা ছিল, সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না। জীবননগর বন্ধু ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবকরা যে উদ্যোগ নিয়েছে, তা একটি প্রশংসা করার মতো। আমাদের দেশে প্রায়ই বজ্রপাতে মানুষ মারা যায়। সে কারণে তালগাছের কোনো বিকল্প নেই। তাছাড়া বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ রক্ষার কথা ভেবে মৌসুমী ফল তালগাছের আটি (বীজ) রোপণ করা আমাদের সকলের উচিৎ। রাস্তার পরিত্যাক্ত জমি না ফেলে রেখে সকলে উদ্যোগ নিয়ে তালগাছ লাগালে আমরা বজ্রপাত থেকে মুক্তি পাব। এবং গবাদি পশু তালগাছের চারার পাতা খেলেও বা অযন্তে অবহেলার পরও গাছ বেঁচে যায়। সড়কের পাশে তালগাছ লাগালে অন্য ফসলের ক্ষতি হয় না। কারণ, এর ডালপালা ছড়ায় না। মাথা উঁচু করে সারিবদ্ধ তালগাছ রাস্তার শোভাবর্ধন করে। তালগাছের কিছুই ফেলনা নয়। কাঠ, জ্বালানি, খুটি, নৌযানসহ নানা কাজে তালগাছ ব্যবহার হয়। তালপাতার পাখা প্রশান্তির প্রয়োজন মেটায় এবং ঐতিহ্য বহন করে। অন্যরকম শিল্পী বাবুই পাখি তালগাছের পাতায় শৈল্পিক ও নান্দনিক চেতনায় দৃষ্টিনন্দন বাসা বেধে মানুষকে আজও সৃষ্টি রহস্যে আটকিয়ে রেখেছে।’ শত আঘাতেও হেলে-দুলে অযন্তে অবহেলায় তালগাছ একপর্যায়ে মাথা উঁচু করে দাঁড়ায় বলে মনে করেন বৃক্ষপ্রেমিক বিচারপতি কে এম হাফিজুল আলম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি চাষী রমজান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)