ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিকট এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘করোনা মহামারিতে দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা খাত। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনিপন নেতৃত্বে ও সঠিক সিদ্ধান্তে কারনে আমরা করোনা পরিস্থিতি সামাল দিয়ে উঠেছি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫% এর নিচে। যে কারণে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। আগের মতো স্বাস্থ্যবিধি মনে স্কুলে লেখাপড়া করাতে নির্দেশ দেওয়া হয়েছে। পৃথিবীতে এখনও অনেক দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সক্ষম হয়নি। আমাদের পাশের দেশ ভারতেও এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারিনি।’
শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল বারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, মাহমুদুল হাসান চঞ্চল, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সহকারী শিক্ষা অফিসার ইমরুল কায়েস, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, জাইকার প্রতিনিধি এনায়েতুল্লাহ, ঠিকাদার বাবুল আক্তার, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসান উল্লাহ, প্রধান শিক্ষক ফজলুল হক, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচলনা করেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা। এসময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আনুষ্ঠানিকভাবে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে ১২ জোড়া করে বেঞ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেন।
