শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে নানা সিদ্ধান্ত গৃহীত

আপলোড তারিখঃ 2021-10-07 ইং
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে নানা সিদ্ধান্ত গৃহীত ছবির ক্যাপশন:
শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে দামুড়হুদা, জীবননগর ও কালীগঞ্জে প্রস্তুতি সভা সমীকরণ প্রতিবেদন: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা, জীবননগর উপজেলায় ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা:`` দামুড়হুদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন অফিসার আশরাফ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, সহকারী প্রোগামার (আইসিটি) আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার হারুন আর রশিদ, দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি (অপারেশন) সাইদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী উত্তম রজ্জন দেবনাথ প্রমুখ। জীবননগর: জীবননগরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চলসহ জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ। সভা শেষে তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। কালীগঞ্জ: `` শারদীয়া দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উৎসব সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, কালীগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস ও হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল অধিকারী প্রমুখ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এবারের পূজা মণ্ডপে আসা সকল দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। প্রতিটি মন্দিরের প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিতসহ তাদের স্বেচ্ছাবেক দল থাকতে হবে। সকল মন্দিরে ধর্মীয় গান পরিবেশনাসহ নামাজের সময়ে মাইক বন্ধ রাখতে হবে। সেই সাথে মাদক সেবন বন্ধ ছাড়াও জেলা প্রশাসনের অনুমতি ব্যতীত কোনো মণ্ডপে মেলা বসানো যাবে না। এবারে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার থাকবে। উল্লেখ্য, এবারে এ উপজেলাতে মোট ৯৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরে মোট ৮৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)