ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ-এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে উপস্থিত বক্তৃতা কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেহেরপুর জেলা এনসিটিএফ’র সভাপতি ফাহিম রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ-এর সভাপতি সপ্তমী কর্মকার পূজা মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয় এনসিটিএফ-এর সভাপতি কাওসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা এনসিটিএফ-এর সাবেক সভাপতি এস এম মেহেরাব হোসেন জেলা, এনসিটিএফ ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ ও জেলা এনসিটিএফ-এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার ফারিয়া আফরিন এলিসা। এর আগে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক নুসরাত জাহান, এনসিটিএফ সদস্য নোশিন তাবাচ্ছুম, নাফিজা রেজা, রাফি, নাফিজ, নওরিন জাহান, র্যামীসহ আরও অনেকে।
