শাহরুখ সভাপতি ও মেহেদী সাধারণ সম্পাদক

আপলোড তারিখঃ 2021-10-06 ইং
শাহরুখ সভাপতি ও মেহেদী সাধারণ সম্পাদক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদ কমিটির অনুমোদন প্রতিবেদক, তিতুদহ: বাংলাদেশ শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোহাম্মদ কাফি ইসলাম এই কমিটির লিখিতভাবে অনুমোদন দেন। কমিটিতে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামের শাহরুখ খানকে সভাপতি ও একই গ্রামের মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িক্ত দেন। এসময় নবনির্বাচিত সভাপতি শাহরুখ খান বলেন, কমিটি সদর উপজেলার দায়িক্ত পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং সবাইকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও কমিটিতে সহসভাপতি হিসেবে আকাশ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ, সাংগঠনিক সম্পাদক সোহান, প্রচার সম্পাদক নিশান, দপ্তর সম্পাদক সজিব আহম্মেদকে অনুমোদন দেয় মূল কমিটি। নবনির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় সুধী মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)