৫ দফা দাবি বাস্তবায়নে ৮ জন নারী স্বাস্থ্য সহকারীর আবেদন

আপলোড তারিখঃ 2021-10-05 ইং
৫ দফা দাবি বাস্তবায়নে ৮ জন নারী স্বাস্থ্য সহকারীর আবেদন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার ৮ জন নারী স্বাস্থ্যসহকারী ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নিকট আবেদনপত্র প্রেরণ করেছেন। গত শনিবার সকালে সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পক্ষে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নুরজাহান খাতুন স্বাক্ষরিত আবেদনপত্রটি গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ‘আমরা স্বাস্থ্য সহকারীগণ আপনার ভ্যাকসিন হিরো পরিবারের সদস্য ও ভ্যাকসিন সেনা। আমাদের নিয়োগ দেয়া হয়েছে স্বাস্থ্য বার্তা প্রচারক হিসাবে। কাজ করি টেকনিক্যাল। আমরা প্রায় ১৫ হাজার স্বাস্থ্য সহকারী নবজাতক শিশু, গর্ভবতী মা ও কিশোরীদের বাড়ি বাড়ি গিয়ে সারা দেশে প্রায় ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রে নবজাতক শিশুদের বিসিজি টিকাসহ ১০টি মারাত্মক রোগের নিয়মিত টিকা দিয়ে আসছি। আজ টিকাদান কর্মসূচির মাধ্যমে আপনাকে ভ্যকসিন হিরো পুরুস্কারসহ ৭টি আর্ন্তজাতিক পুরস্কার আমরা এনে দিতে সক্ষম হয়েছি। বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ট টিকাদানকারী দেশ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আমরা এ দেশকে পোলিও মুক্ত করেছি, শিশু মৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছি। এই করোনা ভাইরাস মহামারির মধ্যে জীবনের ঝুকি নিয়ে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা আপনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে ৭৫ লক্ষ করোনা টিকা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ১৯৯৮ সালে ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীগনদের টেকনিক্যাল পদমর্যাদাসহ ৫ দফা দাবী বাস্তবায়নের ঘোষনা দিয়েছিলেন। আজ ২৩ বছর পার হয়ে গেলেও আপনার দেয়া সেই ঘোষাণা আজও বাস্তবায়ন হয়নি। ইতিপৃর্বে দাবী দাওয়া আদায়ে আন্দোলনের ডাক দেয়া হলে কৃর্তপক্ষ ন্যায় সঙ্গত দাবী অবিলম্বে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে কাজে যোগদান করার পরামর্শ দেন। প্রায় ৭ বছর যাবত স্বাস্থ্য সহকারী শূন্য পদে কোন নিয়োগ নাই। সারা বাংলাদেশে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২ জন স্বাস্থ্য সহকারী থাকার কথা থাকলেও মাত্র একজন স্বাস্থ্য সহকারী ২/৩ টি ওয়ার্ডে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে। আমরা ৮জন নারী স্বাস্থ্য সহকারী আমাদের প্রাণের দাবী নিয়ে আপনার সাথে সাক্ষাত করতে চাই। স্বাস্থ্য সহকারীগন হলেন, নুরজাহান খাতুন (চুয়াডাঙ্গা). রুনা লাইলা (পাবনা), পিয়ারা খাতুন (সুনামগঞ্জ), বেবী চৌধুরী (মৌলভীবাজার), নাহিদা আক্তার (ঢাকা), তানজি মনোয়ারা (কুষ্টিয়া), আঞ্জুমন আরা বেগম (সুনামগঞ্জ), ফরিদা ইয়াসমিন (কক্সবাজার)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)