শৈলকুপায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

আপলোড তারিখঃ 2021-10-05 ইং
শৈলকুপায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আকাশ হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি শৈলকুপার চরবাখরবা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বন্দেখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে আকাশ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাগুরা যাচ্ছিলেন। পথে বন্দেখালী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাগুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অমর কুমার জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)