ঝিনাইদহে র‌্যাবের অভিযানে আ.লীগ নেতাসহ ৯ জুয়াড়ি আটক

আপলোড তারিখঃ 2021-10-05 ইং
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে আ.লীগ নেতাসহ ৯ জুয়াড়ি আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে র‌্যাব ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজা বিশ্বাসসহ ৯ জনকে আটক করেছে। আটককৃতরা সবাই জুয়াড়ি বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৫৯ হাজার ৬৫৮ টাকা, ৯টি মোবাইল ও ১৮টি সিমকার্ড উদ্ধার করেছে। গত রোববার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ র‌্যাবের একটি দল কুশাবাড়িয়ো বাজারের নিশান জিশান সিজান ফার্নিচার দোকানের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটককৃতরা হলেন- সোনাতনপুর গ্রামের সদর উদ্দীন বিশ্বাসের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজা বিশ্বাস, ধনঞ্জয়পুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. মজনু, আফসার মোল্লার ছেলে মো. আলমগীর, টিকারী গ্রামের সিরাজুল ইসলাম মোল্লার ছেলে মো. হারুন মোল্লা, শমসের জোয়ার্দ্দারের ছেলে মো. মাজেদুল ইসলাম, নারিকেলবাড়িয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে মো. মনিরুল ইসলাম, সোবাহানের ছেলে মো. উজ্জ্বল, সমসপুর গ্রামের নাছির বিশ্বাসের ছেলে মো. আফাঙ্গীর এবং মাগুরা সদর উপজেলার তেঘরি গ্রামের সিরাজুল মোল্লার ছেলে মো. নাজমুল ইসলাম। এ ব্যাপারে সদর থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার আব্দুল কুদ্দুস বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজা বিশ্বাস কোনো জুয়াড়ী নয়। তিনি ভাগ্যচক্রে অপরাধী হয়ে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)