তিতুদহের বলদিয়া পল্লী চিকিৎসক নাসিম নারীসহ আটক

আপলোড তারিখঃ 2021-10-04 ইং
তিতুদহের বলদিয়া পল্লী চিকিৎসক নাসিম নারীসহ আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গার দর্শনাধীন তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের পল্লী চিকিৎসক নাসিমের বিরুদ্ধে জনৈক এক নারীর সাথে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে। অনৈতিক কাজের সময় স্থানীয়রা নারীসহ পল্লী চিকিৎসক নাসিমকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। জানা গেছে, গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে দর্শনাথানাধীন তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের মাদ্রাসা মোড়ের অবস্থিত পল্লী চিকিৎসালয় চেম্বারে জনৈক এক নারী প্রবেশ করেন। রাতের বেলা ডাক্তারের চেম্বারের অপরিচিত নারীর অবস্থান দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হলে মাদ্রাসা মোড়ের বেশ কয়েকজন ডাক্তারের চেম্বারে পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পান জনৈক এক নারীর সাথে পশু চিকিৎসক নাসিম অনৈতিক কাজ করছেন। এসময় বেরসিক জনতা তাদের ঘরের মধ্য আটকিয়ে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই সবেদ আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে দর্শনা থানার উদ্দেশ্য রওনা হন। এ বিষয়ে পল্লী চিকিৎসক নাসিমের পিতা সাংবাদিকদের জানান, তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)