কালীগঞ্জে দিন-দুপুরে বাসা-বাড়িতে চুরি!

আপলোড তারিখঃ 2021-10-04 ইং
কালীগঞ্জে দিন-দুপুরে বাসা-বাড়িতে চুরি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে দিনের বেলায় বাসা-বাড়ির তালা ভেঙে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা বাড়ির আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত শনিবার দুপুরের আগে শহরের নলডাঙ্গা রোডের কলেজ পাড়াতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি চুরির অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী শহরের কলেজপাড়ার বাসিন্দা শাহাবুদ্দিন হোসেন জানান, তাঁর স্ত্রী-সন্তানেরা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গত শনিবার সকালে তিনি বাসায় তালা দিয়ে নলডাঙ্গা বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ফার্মেসিতে যান। পরে দুপুর একটার দিকে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন বাসার মূল গেটের দরজা ভাঙা রয়েছে। এরপর রুমে ঢুকে দেখেন স্টিলের আলমারির ড্রয়ার ভাঙা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা তাঁর ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। এসময় চোরেরা তাঁদের ব্যবহৃত দা ও হাসুয়া বাসার মধ্যেই ফেলে রেখে যায়। এবিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, চুরির অভিযোগটি দেখে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)