সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদকের সাথে হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছাবিনিময়

আপলোড তারিখঃ 2021-10-04 ইং
সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদকের সাথে হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছাবিনিময় ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার হিজলগাড়ী প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সাথে ফুলেল শুভেচ্ছাবিনিময় করেছেন। এসময় সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক প্রেসক্লাবের সকল সদস্যকে মিষ্টিমুখ করান। গতকাল রোববার রাত ৮টার দিকে হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যরা দৈনিক সময়ের সমীকরণ-এর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সাথে ফুলেল শুভেচ্ছাবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা শামীম হোসেন মিজি, সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর হিজলগাড়ী প্রতিনিধি আরিফ হাসান, সাধারণ সম্পাদক মো. লাবলু, অর্থ সম্পাদক মাহফুজ আলম, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি, পাঠাগার সম্পাদক শাহীন সরকার, সদস্য হাফিজুর রহমান ও নিশান আহম্মেদ। ফুলেল শুভেচ্ছাবিনিময় শেষে প্রধান সম্পাদক প্রেসক্লাবের সকল সদস্যকে মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)