চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2021-10-04 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে মাখালডাঙ্গা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল রোববার বিকেলে কুকিয়াচাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাখালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর গনী, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহামুদ মিল্টন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মাদ রাজীব খান রাজীব, অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান মমিন, গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত ও শামসুল হক ঝণ্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য মহাবুল হক মহাবুল। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত যুবদলের আহ্বায়ক এম এইস মোস্তফা, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, যুগ্ম আহ্বায়ক বিল্লাহ, আব্দুল ছালাম, হোসেন, সদস্য হাজী লাল্টু, নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক ইনামুল হক ইমনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিক, জিল্লুর রহমান হাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান মিশর, মীর শুভ জামান, যুগ্ম সম্পাদক আব্দুল হাদীদ জিতু, সাইমুজ্জামান মিশা, পাঠাগারবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, আনোয়ার হোসেন, করম আলী, হানেফ, জাভেদ শিকদার, রিংকু, আশরাফুল, নাসিম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)