চুয়াডাঙ্গায় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2021-10-04 ইং
চুয়াডাঙ্গায় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল রোববার দুপুরের দিকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার নের্তৃবৃন্দ এ স্মারকরিপি দেন। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারকলিপিটি গ্রহণ করেন এবং যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এর আগে তাঁরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামেনে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষষদের নের্তৃবৃন্দ ৫ দফা দাবিগুলো তুলে ধরেন। তাঁরা বলেন, নবম বেতন কমিশন গঠন, বিদ্যমান বেতন কাঠামোতে ২০টি গ্রেডকে ১০টি গ্রেডে রুপান্তর করতে হবে। অন্তর্বতী ব্যবস্থায় ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে। সচিবালয়ের সাথে সঙ্গতি রেখে সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান করতে হবে। পেনশন গ্র্যাচ্যুইটির হার ১ টাকায় ৫শ’ টাকা নির্ধারণ ও বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ করতে হবে। আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগসহ দ্রব্যমূল্যেও ঊর্ধ্বগতির কারণে ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ী, পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি গোলাম মেহেরুল জোয়ার্দ্দার, সহসভাপতি আব্দুল হান্নান, মোস্তাফিজুর রহমান, আরিফ হোসেন, সহসম্পাদক আব্দুস সামাদ, মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ আবু সায়েমসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)