ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার নবাগত উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) তাছলিমা আক্তার এবং থানার নবাগত আফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সাথে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও ওসি (তদন্ত) অফিসার আব্দুল আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবীব, অর্থ সম্পাদক শমসের আলী, দপ্তর সম্পদক আ. লতিফ, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা পলাশ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সদস্য তানজীর ফয়সাল, মিরাজুল ইসলাম মিরাজ, এস এম সুজন প্রমুখ।
